বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার সবুজ হোসেন (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে অসাবধানবশত গ্রামের বাড়ি বড়বিহানালীতে নির্মাণাধীন পাকা ঘরের ছাদে পানি দিতে গিয়ে পা পিচ্ছলে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। সবুজ উপজেলার বড়বিহানালী গ্রামের সামসুল হকের বড় ছেলে। তার বাবা ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার শিক্ষক।
জানা গেছে, সবুজ উপজেলা সদর ভবানীগঞ্জ সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের ভাগ্নে হবার সুবাধে মামার বাড়ি এলাকায় হ্যালিপ্যাডের ধারের বাসায় পরিবারের সাথেই থাকেন। গতকাল গ্রামের বাড়ি বড়বিহানালী বাজারে তাদের নির্মাণকৃত নতুন দোকান ঘরের ছাদে পানি দিতে গিয়ে পা পিছলে পড়ে যান। তাকে দ্রুত ভবানীগঞ্জ বাজারে এক ক্লিনিকে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বন্ধু হাফিজ জানান, পড়ার পর পরই তার জ্ঞান হারিয়ে যায়। এতে মনে হচ্ছে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এটা একটা দুর্ঘটনা। স্বাভাবিক নিয়মে লাশ দাফন করা যেতে পারে।