সর্বশেষ সংবাদ :

মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশন মোহনপুর শাখা অনুষ্ঠানটির আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর সরকারী কলেজের অধ্যাপক মাহাবুর রহমান, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, উপদেষ্টা অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক মাওলানা আব্দুল জলিল, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ শরিফুল ইসলাম, সুপার নুরুজ্জামান সহ অন্যান্য শিক্ষক।


প্রকাশিত: September 22, 2024 | সময়: 5:47 am | সুমন শেখ