বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও তাণ্ডবের মধ্যে বন্ধ হওয়া রেল পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী বৃহস্পতিবার থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তবে ট্রেন চলাচল করবে স্বল্প দূরত্বে সীমিত আকারে।
এর আগে ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রেল ভবনের সভাকক্ষে বৈঠক হয়। এতে অংশ নেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অসংখ্য সরকারি-বেসরকারি স্থাপনায় চলে নাশকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য কারফিউ জারি করা হয় এর সাথে সেনা মোতায়েন করা হয়। এর জেরে বাংলাদেশ রেলওয়ে গত ১৮ জুলাই বিকেল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।
পরবর্তী সময়ে কারফিউ শিথিল করা হলে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের স্বল্প দূরত্বের রুটে কমিউটার ট্রেনগুলো চালানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় তার করতে পারেনি।