বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক যুবকের পা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) ফজর নামাজের পর-পরই জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এই বিষয়টির সত্যতা নিশ্চত করেছেন দামকুড়া থানার ওসি মাইনুল বাশার।
নিহত যুবকের হলেন, মো. নুরুল ইসলাম (৪৫)। সে ঐ এলাকার বাসিন্দা পাতান আলীর ছেলে ৷
স্থানীয়রা বলেন, সকালে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন নুরুল ৷ পথিমধ্যে দুবৃর্ত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারলো হাঁসুয়া দিয়ে কোপ দেয় ৷ এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এবং পরে তার আরেক পা জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নুরুলের পরিবার আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দামকুড়া থানার ওসি মাইনুল বাশার বলেন, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।