বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে পুকুরে গোসল করতে নেমে মৃগিরোগী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম মাজেদুল ইসলাম (১০)। তার পিতার নাম রুবেল হোসেন। বুধবার দুপুরে উপজেলার আকুবাড়ী গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একজন প্রতিবন্ধী এবং মৃগি রোগি। সে দুপুরে বাড়ির পাশে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে পানিতে অনেক খোঁজাখুঁজির সময় তার মৃতদেহ ভেসে ওঠে। বিষয়টি থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে।
এবিষয়ে মোহনপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন আইনি প্রক্রিয়া শেষে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।