সর্বশেষ সংবাদ :

রাজশাহীর পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : 

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।রবিবার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো- নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি এবং একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন । বাপ্পি রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, রবিবার দুপুরে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকায় পদ্মা নদীতে কয়েকজন কিশোর গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে সাঁতার না জানা একজন তলিয়ে যেতে লাগলে বাকিরা তাকে উদ্ধারে এগিয়ে যায়। এসময় বাপ্পি হোসনে ও মনির হোসেন নামে দুই কিশোর তলিয়ে যায়।

ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে অভিযান চালিয়ে বাপ্পি ও মনিরের মরদেহ উদ্ধর করে। পরে পুলিশ মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কছে হস্তান্তর করা হয়েছে।

সানশাইন /শামি


প্রকাশিত: April 21, 2024 | সময়: 6:24 pm | Daily Sunshine

আরও খবর