সর্বশেষ সংবাদ :

বিভিন্ন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলাতে যথাযথ মার্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম ও বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মুক্তিযোদ্ধা বয়েত রেজা ও আবুল খায়ের বক্তব্য রাখেন।
নওগাঁ: যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহষ্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কবর সিদ্দিক নান্নু, নওগাঁ মেডিকেল কলেজ, সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, জেলা প্রেসক্লাবসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। পরে সকাল ৯টায় নওগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসুচী গ্রহণ করে।
এলক্ষ্যে উপজেলা প্রশাসন সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিল, ’৭১ রণাঙ্গণের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ ও সমুন্নত স্মৃতিসৌধ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতি ফলকে পুষ্পার্পণ ও সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ, সকালে রামেশ্বর হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে মসজিদে-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
বেলা ১০টায় রামেশ্বর হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদাণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্ব করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকার ও বিরোধীদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন।
সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সেখানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঁচবিবি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাঁচবিবি পৌর পার্কের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসক, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও সহ বাজার সমিতির পক্ষে স্মৃতি সৌধের শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি সহ অনেকেই।
সিসিবিভিইও: সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে ও রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও সদস্যগণের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের জনগণসহ রাজাবাড়ীহাট এলাকার সাধারণ জনগণসহ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ র‌্যালিতে অংশগ্রহণ, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, উরাও বিডি কালচারের সভাপতি রনি কান্ত তির্কী, রক্ষাগোলা সংগঠনের নেত্রী এলিজাবেথ টুডু, এ্যাড. মো: ইসমাইল হোসেন বিপ্লব, কৃষ্ণকুমার সরকার। উপস্থিত ছিলেন সিসিবিভিওর সহসমন্বয়কারী শাহাবুদ্দিন, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, রাজাবাড়ী শহীদ মিনার নির্মাণ কমিটির সদস্য মেহেদী হাসান রানা, সাজেদুল ইসলাম রনি, সম্রাট, সিসিবিভিওর সকল কর্মসূচি কর্মকর্তা ও সমাজ সংগঠকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম।


প্রকাশিত: March 28, 2026 | সময়: 5:06 am | সুমন শেখ

আরও খবর