বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী র্যাব-৫ সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর স্টেডিয়ামের পশ্চিমপাশের ক্লাব ঘরে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর সপুরা এলাকায় রাজিব (৪২), কিসমত আলী (৪৩), জুয়েল (৩৮), জনি রহমান (৪৪), শিরোইল কলোনি পশ্চিমপাড়ার মেহেদী হাসান (২৮), বারো রাস্তার মোড় এলাকার তুষার আলী (৩০), আকাশ (২৭), বহরমপুর এলাকার রুবেল হোসেন (২৭)।
গ্রেপ্তারকৃতরা ওই ক্লাব ঘরে রাতভর বিভিন্ন ধরনের নেশা করতো ও জুয়ার আসর বাসাতো বলে স্বীকার করেছে। বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।