সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে বিসিক উদ্যোক্তামেলা উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা ’২৪ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে ফিতা কেটে ও বলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। উদ্যোক্তা মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ, বিসিক জেলা কার্যালয়ের সম্প্ররণ কর্মকর্তা আব্দুর রহিম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এবং জেলার উদ্যোক্তাগণ। মেলায় ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে তাদের পণ্য পদর্শন ও বিক্রয় করছেন।
আয়োজকরা জানিয়েছে মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ১০ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: March 3, 2024 | সময়: 6:07 am | সুমন শেখ