সর্বশেষ সংবাদ :

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তহারে ট্রেনে কাটা পড়ে আরিফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত আরিফ নওগাঁর চক এনায়েত এলাকার আব্দুল মান্নানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সান্তাহার রেলগেট সংলগ্ন এলাকায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরিফ নামে একজনের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর পরিবারে খবর দিলে তারা এসে আইনি প্রক্রিয়া শেষে লাশটি দাফনের জন্য নিয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: December 30, 2023 | সময়: 6:45 am | সুমন শেখ

আরও খবর