বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: দুটি টেস্ট খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য পুরো দল এখনও পৌঁছায়নি। দুটি বহর পৌঁছেছে। বাকিদের বুধবার রাতে পৌঁছানোর কথা। যারা এসেছে তাদের আজকেই সিলেট চলে যাওয়ার কথা। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিলেটের মাঠে ২৮ নভেম্বর শুরু হবে। ৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ অবশ্য আজ রাতেই সিলেটের উদ্দেশে রওয়ানা হবে। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৩-২৫) শুরু করবে দুই দল। নিউজিল্যান্ড বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে ১০ বছর পর। সর্বশেষ তারা ২০১৩ সালে এখানে টেস্ট খেলেছিল।