সর্বশেষ সংবাদ :

পবার হরিপুর ও হড়গ্রাম ইউনিয়নে রাস্তার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে ৪ টি নতুন রাস্তা এবং হড়গ্রাম ইউনিয়নে ১ টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে প্রধান অতিথি থেকে রাস্তার উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এসময় অতিথি ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবর আলী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহাফুজ রহমান।
এসময় হরিপুর ইউনিয়নের মুরারীপুর আরএন্ডএইচ-সোনাইকান্দি ঘাট সড়কের মেরামত করণ, হরিপুর মোড় হইতে সোনাইকান্দী বিওপি ক্যাম্প পর্যন্ত রাস্তা সংস্করণ, আলমগঞ্জ আরএন্ডএইচ-হলিদাবোনা সড়ক মেরামত ও বাগান পাড়া রাস্তা, হড়গ্রাম ইউনিয়নের বড় পুকুরিয়া হতে ছোট পুকুরিয়া উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।


প্রকাশিত: June 12, 2023 | সময়: 5:26 am | সুমন শেখ