, , ।
সানশাইন ডেস্ক
মাত্র সাড়ে চার মাসেই পবিত্র কুরআন শরিফ মুখস্ত করে বিস্ময় সৃষ্টি করেছে ৮ বছর বয়সী শিশু আশরাফুল ইসলাম। সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র সে। এনায়েতপুরের গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ বাবু প্রামাণিকের ছেলে এই ক্ষুদে হাফেস।
মাত্র ১৩৫ দিনে হাফেজ হয়েছে এই শিশু। অল্প বয়সে ও এতো কম সময়ে তার হাফেজ হওয়ার বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে আশরাফুলকে উৎসাহ দিতে মাদরাসা কমিটির উদ্যোগে সংবর্ধনা ও ইসলামি সংগীতের আয়োজন করে। এ সময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মুনাজাত শেষে হাফেজ আশরাফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক বলেন, এতো অল্প বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্ত করা অবাক করার মতো বিষয়। এটি আল্লাহ পাকের রহমত ও বরকত ছাড়া আর কিছুই নয়। আমি হাফেজ আশরাফুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করে নেন এবং আশরাফুরের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক।