সর্বশেষ সংবাদ :

আগামীকাল থেকে রেলওয়ে সেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার: আগামীকাল থেকে শুরু হচ্ছে রেলওয়ে সেবা ও নিরাপত্তা সপ্তাহ। এ উপলক্ষে পশ্চিম রেলওয়ে ১১টি টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সে নিয়োজিত কর্মকর্তাগণ গুরুত্বপূর্ন সেকশন ও স্টেশনসমূহে সপ্তাহব্যাপি অর্পিত কর্মসূচি পালন করবেন। আগামী মঙ্গলবার রাজশাহী স্টেশনে সেবা সপ্তাহের উদ্বোধন করবেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। একই দিনে পশ্চিমাঞ্চল রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ খুলনা, চুয়াডাঙ্গা, সান্তাহার, উল্লাপাড়া, ঈশ্বরদী, রাজবাড়ী, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট ও রংপুর স্টেশনে কর্মসূচির উদ্বোধন করবেন।


প্রকাশিত: November 14, 2022 | সময়: 5:32 am | সুমন শেখ

আরও খবর