সর্বশেষ সংবাদ :

বাঘায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঘা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে আড়াই বছরের  শিশুর মৃত্যু হয়েছে। শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে তার পরিবার।  দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লাবিনা খাতুন। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট লাবিনা খাতুন।

শিশুঠির বাবা ইবরাহিম প্রামানিক জানান , সহপাঠিদের সাথে বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করার সময় পা ফসকে পুকুরে পড়ে যায়। তাকে পুকুরে ভাসতে দেখে বিষয়টি জানতে পায় পরিবারের সবাই। পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে একমাত্র কণ্যার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার মা জবেদা খাতুন ও স্বজনরা।

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: August 24, 2022 | সময়: 5:17 pm | Daily Sunshine