সর্বশেষ সংবাদ :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের ২৩তম নবীন বরণ

 

উত্তরা প্রতিনিধিঃ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের ১০৭ ও ১০৮ নম্বর কক্ষে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষকরা ।

নবীন বরণ অনুষ্ঠানে জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন,
সাংবাদিকতা” একটি সৃজনশীল বিষয়। তোমরা যারা এখানে পড়তে এসেছো অবশ্যই তোমরা আলাদা বলেই গতানুগতিক বিষয়ের থেকে আলাদা একটি বিষয়কে বেছে নিয়েছো। এই বিভাগ থেকে তোমারা বিভিন্নভাবে তোমাদের ক্যারিয়ার গঠন করতে পারবে। এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা খুবই বন্ধুত্বভাবাপন্ন। তোমাদের সকল প্রয়োজনে সব সময় বিভাগ তোমাদের সাহায্য করবে। তোমাদের সকলেই প্রতিভাবান। সকলের প্রতিভা বিকশিত করতে সকল শিক্ষক তোমাদের সহায়তা করবেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় শিক্ষক ছালমা জান্নাত ঊর্মি,রমজান আলী,উজ্জ্বল হোসেন,অধরা মাধুরী পরমাসহ বিভাগের কর্মকর্তা,কর্মচারী ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: May 30, 2022 | সময়: 8:47 pm | Daily Sunshine

আরও খবর