সর্বশেষ সংবাদ :

বিয়ের ২০ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

সিংড়া সংবাদদাতা: বিয়ের ২০ দিনের মাথায় নাটোরের সিংড়ায় আলেয়া খাতুন ওরফে আলো নামের এক নববধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে ওই নববধূ।
নিহত আলেয়া খাতুর ওরফে আলো উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের ছাত্রী ছিল। বুধবার পুলিশ আলেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে এসে মঙ্গলবার রাতে আলো আত্মহত্যা করে। তবে, কি কারণে আলো আত্মহত্যা করেছে তা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারেনি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কারণ প্রাথমিক ভাবে জানা যায়নি। ময়নাতন্তের রির্পোটের জন্য অপেক্ষার জন্য।


প্রকাশিত: May 26, 2022 | সময়: 3:14 am | সুমন শেখ

আরও খবর