বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৮ জেলায় একদিনে আরও ৪৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন। বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নাজমা আক্তার জানান, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৭১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে ৭৩ জন, জয়পুরহাটে ২৮ জন, বগুড়ায় ৩৪ জন, সিরাজগঞ্জে ৮৬ জন এবং পাবনায় ১৬২ জন নতুন রোগী শনাক্ত হন। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৭০ জন।