, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (২.৫) ও শিউলি খাতুন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো দুই বোন। সোমবার ২ নভেম্বর দুপুরে উপজেলার বেড়িলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আফিয়া খাতুন ঐ গ্রামের আনারুল ইসলামের মেয়ে ও শিউলি খাতুন সিরাজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করার সময় শিশু দুটি সবার অজান্তে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এব্যাপারে লালপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে শিশুদ্বয়ের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।