, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব দ্বিতীয় সেমিফাইনালে গাইবান্ধা জেলা দল গোবিন্দগঞ্জ ফুটবল একাদশ কে হারিয়ে ফাইনালে উঠেছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট তেঘর উ”চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান স্মৃতি সংসদ আয়োজিত দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে ড্র হয় পরে ট্রাইবেকারে ৩-২ গোলে গাইবান্ধা জেলা ফাইনাল খেলা নিশ্চিত করে। আগামী ১৩ নভেম্বর একই মাঠে ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা দল ও গাইবান্ধা জেলা দল মুখোমুখি হবে।