সর্বশেষ সংবাদ :

হেডের ঝোড়ো সেঞ্চুরিতে ১২ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ফর্ম নিয়ে শঙ্কার জবাব ব্যাট হাতে দিলেন ট্রাভিস হেড। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭৫ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো অস্ট্রেলীয় ব্যাটারের এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।
আরও একটি দলীয় রেকর্ডও করেছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে এটা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ পুঁজি। এর আগে ২০১৪ সালের আগস্টে হারারেরে ৩৫০ রান করেছিল অজিরা। হারারেতে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। ১২ চার ও তিন ছক্কায় ইনিংস সাজান তিনি। ওয়েসলি মাদেভেরের করা ২৮তম ওভারে বলে আউট হন এই অজি ওপেনার।
এই সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ২২, ১৭ ও ২২ রান করেছিলেন হেড। গত বছর ভারতের বিপক্ষে তিন ইনিংসে ২৯ রানের বেশি করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও মাত্র ৪ রান করে আউট হন হেড। এই বাঁহাতি ব্যাটার। প্রথম ম্যাচে হেডের এমন আউট দেখে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে জেসন গিলেস্পি বলেছিলেন, ‘ট্রাভিস হেডের জন্য এটি বেশ পরিচিত এক ধরনের আউট হয়ে উঠছে।’
দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য সেই শঙ্কার ছাপ দেখা যায়নি। মিচেল মার্শের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন হেড। ১৯তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বলে ৫৩ রান করে ফেরেন মার্শ। এরপর কুপার কনোলির সঙ্গে ৬০ রান যোগ করেন।
ওয়ানডেতে এটি হেডের অষ্টম সেঞ্চুরি। ৭৫ বলে শতরান পূর্ণ করার পর ব্যাট উঁচিয়ে সতীর্থদের অভিনন্দন গ্রহণ করেন তিনি। পরে নতুন ধরনের উদযাপনও করতে দেখা যায় তাঁকে। হেডের বিদায়ের সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৯০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান এনে দেন কনোলি। ওলিভার পিক ৪১ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া জশ ইংলিস ২১ ও অ্যালেক্স ক্যারি করেন ২০ রান।


প্রকাশিত: September 19, 2026 | সময়: 4:37 am | সুমন শেখ

আরও খবর