, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কেক খাওয়ানোর প্রলোভনে নিজের সন্তানের সাহায্যে এক কন্যা শিশুকে (৮) কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকার আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে স্ত্রী তাকে ছেড়ে পিতার বাড়িতে চলে যাওয়ায় রফিকুল তার ছেলেকে (৯) নিয়ে বাড়িতে থাকেন। মঙ্গলবার দুপুরে রফিকুল তার ছেলেকে দিয়ে পাশের বাড়ির ওই মেয়েকে কেক কিনে দেয়ার কথা বলে ডেকে আনে। পরে রফিকুল টাকা দিয়ে তার ছেলেকে দোকানে পাঠিয়ে শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই যুবক তাকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।