, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাত সাড়ে সাতটার দিকে নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু নলডাঙ্গা থেকে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বামনগ্রাম মোড়ে হঠাৎ মোটরসাইকেলের সাথে একটি শেয়ালের ধাক্কা লেগে পাকা রাস্তা ছিটকে পড়েন তিনি। আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
দুর্ঘটনায় সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলুর বাম পা ও ডান হাতে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে জখম হয়েছে। চিকিৎসা শেষে মনিরুল ইসলাম ডাবলু তার গ্রামের বাড়ি নলডাঙ্গা উপজেলার ধামনপাড়ায় অবস্থান করছেন। তার দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় সাংবাদিকরা সকলের নিকট দোয়া চেয়েছেন।