সর্বশেষ সংবাদ :

রাণীনগরে দোকান ঘরের শাটার ভেঙে মালামাল চুরি

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একটি মুদি দোকান ঘরের তালা ও শাটার ভেঙে দোকান থেকে বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ভান্ডারগ্রাম বাজারে (হাট খোলা) এই ঘটনাটি ঘটে।
চোরেরা রাতের অন্ধকারে ভান্ডারগ্রামের পরিমল চন্দ্র পালের দোকান ঘরের তালা ও শাটার ভেঙে দোকান থেকে নগদ টাকা সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনা ঘটার পর থেকে এলাকায় চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দোকানের মালিক পরিমল চন্দ্র পাল জানান, বাড়ির পাশে হাটখোলায় আমার দোকান ঘর। প্রতিদিনের ন্যায় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সোমবার সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকান ঘরের তালা ও শাটার ভাঙা। রাতের অন্ধকারে চোরেরা দোকানের তালা ও শাটার ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, মোবাইলের রিচার্জ কার্ড ও বিস্কুট সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


প্রকাশিত: August 18, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ

আরও খবর