সর্বশেষ সংবাদ :

রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে প্রশাসকদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ হোটেল হলিডে ইন ঢাকায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। এতে সোসাইটির ভাইস চেয়ারম্যান, ট্রেজারার, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা অংশগ্রহণ করেন। সভায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জেলা ও সিটি ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: July 28, 2026 | সময়: 3:24 am | সুমন শেখ