সর্বশেষ সংবাদ :

রাজশাহী চেম্বারের আয়োজনে বৃক্ষরোপণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বর্তমানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপন জরুরী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তীব্র তাপদাহের কারণে শহরের পরিবেশ রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তাই শহরের প্রধান প্রধান সড়ক, বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রসার আঙিনার আশেপাশের খালি জায়গায় গাছের চারা রোপণ করার লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ পালন করা হয়।
রবিবার “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচীর ১ম ধাপে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের বেশ কয়েকটি চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিকেএসপি, রাজশাহী কর্তৃপক্ষ-কে চেম্বার কর্তৃপক্ষ কর্তৃক ২৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যে উপহার হিসেবে প্রদান করা হয়।
চারা রোপণ শেষে রাজশাহী চেম্বারের সভাপতি, হাসেন আলী, পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাস্থ্যকর নগরী উপহার দিতে ব্যবসায়ীদের পাশাপাশি নগরীর সকল স্তরের মানুষকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক রেজাউল ইসলাম, শাহ মোঃ মাইনুল হোসেন শান্ত, আহসান হাবিব, শামসুজ্জামান, মোঃ কামরুজ্জামান, গোলাম সাকলাইন, মোবাশ্বের আলী এবং ফরহাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিকেএসপি রাজশাহী’র উপপরিচালক (ভারপ্রাপ্ত)জান্নাত রেহানা ফেরদৌসী ও সকল সেবা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আরিফুল ইসলাম।


প্রকাশিত: July 27, 2026 | সময়: 4:59 am | সুমন শেখ

আরও খবর