, , ।
সানশাইন ডেস্ক: দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ এবং নির্ধারিত আমদানি থাকায় নিকট ভবিষ্যতে কোনো সংকটের ‘আশঙ্কা না থাকার’ কথা বলেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
পরিশোধিত জ্বালানি তেলের অধিকাংশ চালান পশ্চিম এশিয়ার বাইরের দেশ থেকে আসে তুলে ধরে জ্বালানি বিভাগ বলেছে, অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রেও বিকল্প পরিবহনপথ নিয়ে কাজ চলছে। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশ পরিশোধিত জ্বালানি তেল প্রধানত চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বাইরের অঞ্চল থেকে আমদানি করে। এ কারণে পশ্চিম এশিয়ায় কোনো পরিবহনপথে সমস্যা হলেও পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে সরাসরি বড় ধরনের প্রভাব পড়বে না বলে মনে করছে সরকার।
তবে দেশে পরিশোধনের জন্য অপরিশোধিত তেল আমদানি করতে হয়। সাধারণত মাসে একটি অপরিশোধিত তেলের কার্গো আসে বলে জানান মনির। মনির হোসেন বলেন, অপরিশোধিত তেল আনার প্রচলিত পথে সমস্যা হলে বিকল্প পথ ব্যবহারের পরিকল্পনা সরকারের রয়েছে।