ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যা¤িপয়ন্স ট্রফির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৯ মে সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট চ্যা¤িপয়ন্স ট্রফির আয়োজক কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এসময় ছিলেন, জয়পুরহাট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট ছালামত আলী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, ক্রীড়া সংগঠক সুব্বা প্রমুখ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি ক্রিকেট দল হলো, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, তেঘর স্কুল, খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়, মীরগ্রাম স্কুল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।


প্রকাশিত: জুন ১, ২০২৬ | সময়: ৩:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ