সর্বশেষ সংবাদ :

জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাসদ, রাজশাহী মহানগর শাখা। বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় জাসদের নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ রাজশাহী মহানগর শাখার সভাপতি নুরুল ইসলাম হিটলার এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) শুভেচ্ছা জানানোয় জাসদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাবেন।


প্রকাশিত: April 30, 2026 | সময়: 4:26 am | সুমন শেখ

আরও খবর