বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার বিলাসপুর এলাকায় কীটনাশক পানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিয়ের ১ বছর না পার হতেই সোমবার ১০ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর শ্বশুরবাড়ীর লোকজন জানায়, ধনবাড়ী পৌর সভার বিলাসপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে খাদেমুল ইসলামের স্ত্রী ফারজানা বেগম (২৬) সোমবার সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় তার স্বামী খাদেমুলের সাথে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় বাড়ীর উঠানে লুটিয়ে পড়ে। এসময় তার মুখ থেকে লালা (ফেনা) বের হওয়া দেখে বিষের গন্ধ পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নিহত গৃহবধূর জা রাজিয়া বেগম ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার বেগতিক দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তার মৃত্যু হয়।