নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনের যাবজ্জীন কারাদন্ড

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রোববার বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর গণধর্ষণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সরদার। অপহরণ ও গণধর্ষণের অভিযোগে আসামি দ্বয়ের প্রত্যেককে যাবজ্জীবন সশম্র কারাদন্ড ও এক লাখ টাকা অথদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার। জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
এদিন বিকালে জনাকীর্ণ আদালতে বিচারক এ রায় ঘোষণার সময় আসামিদ্বয় উপস্থিত থাকায় তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।


প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর