নগরীতে এক সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীতে “ভাই-ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” এর বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা। আজ শনিবার বিকেল ৪টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় প্রভাতি স্কুলের সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়।

মানবন্ধনে জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত “ভাই-ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং- ৭২১) প্রতিষ্ঠার সাল ২০১৩। এই সমিতির সভাপতি মরহুম সাদিকুল ইসলাম, সহ-সভাপতি- শ্যামলি, সাধারণ সম্পাদক- সাঈম ওরফে সুমন, কার্যনির্ভাহী সদস্য ইসতিয়াক আহম্মেদ (বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা), হাসিনা খাতুন।

“ভাই-ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড” এর মূল হোতা বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার শামীম আহম্মেদ সুজন এবং তার সাথে সংশ্লিষ্ট তার মাতা মদিনা খাতুন, সমবায় সমিতি ঋণদান কর্মসূচির নামে দীর্ঘ ২২-২৩ বছর যাবৎ হতদরিদ্র শ্রমজীবী ও মধ্যবিত্ত ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীসহ সকল শ্রেণি পেশার মানুষ
মুনাফা পাওয়ার আশায় সমবায় সমিতিতে সঞ্চয় ও ফিঙ্কড ডিপোজিট এবং অনেক অবসরপ্রাপ্ত ব্যাক্তি তাদের পেনশনের টাকাসহ হাজার হাজার সদস্য তাদের আমানতের টাকা সঞ্চয় করেছিলেন।

কিন্তু ২০২৩ সাল হতে এই সমিতির সকল গর্ভনীং বডির সদস্যগণ তাহাদের যোগ সাজশে হতদরিদ্র মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মরহুম কামরুজ্জামান কামরু এর নিকট একটি শালিস হয়েছিল। শালিসে ৩ (তিন) মাসের মধ্যে সকল সদস্যের জমাকৃত আসল টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

মূলত এই সমিতি পরিচালিত হতো পারিবারিকতন্ত্র সমবায় সমিতি হিসাবে। সমিতির মূল হোতাগণ আমাদেরকে বারবার টাকা প্রদানে আশ্বাস দিয়ে দীর্ঘ দুই বছর যাবত হয়রানি করছে। বর্তমানে টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। কারণ সমিতির যে পরিমাণ মূলধন ব্যাংকে রক্ষিত ছিল তারা চক্রান্ত করে উত্তোলন নিয়েছে। মূল হোতা যিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

ভুক্তভোগীরা টাকা না পাওয়ার আশায় হতাশ ও নির্বীক তাই সরকারের রাজশাহী জেলার সমবায় কার্যালয়ের যে সকল কর্মকর্তাগণ উক্ত সমবায় সমিতির সম্পৃক্ততা আছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তারা।

মানববন্ধন থেকে তারা আরো জানান, তারা টাকা জমা রেখে বিপদে পড়েছেন। এখন সেই টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আতিকুর রহমান, লাকী খাতুন, রুম্মনসহ অনেকেই ভুক্তভোগীরা।

সৌরভ /শামি


প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫ | সময়: ৮:২৭ অপরাহ্ণ | Daily Sunshine