বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরউপজেলার গৌরীপুর তালতলা আকছেদ মোড় এলাকায় পদ্মা নদী থেকে সাদিয়া খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে স্থানীয় কয়েক জন যুবক নদীতে গোসল করতে নামে এসময় তাদের এক জনের পায়ে ডুবন্ত সাদিয়ার মরদেহ বাধে। যুবকরা সাদিয়াকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিয়া উপজেলার যোকাদহ গ্রামের সাদ্দাম আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সাদিয়া গৌরীপুর গ্রামে নানা বকুল আলীর বাড়ি বেড়াতে এসে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের লোকজনদের অগোচরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।