সর্বশেষ সংবাদ :

দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

সানশাইন ডেস্ক :

দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিম্নরূপ পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস-

১. বজ্রপাত হলে নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করুন। ২. দরজা ও জানালা বন্ধ রাখুন। ৩. জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাত্রা এড়িয়ে চলুন। ৪. খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় নেবেন না। ৫. কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান দেওয়া থেকে বিরত থাকুন। ৬. ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন। ৭. জলাশয় বা পানির কাছাকাছি থাকলে দ্রুত সরে আসুন। ৮. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে নিরাপদ দূরত্বে থাকুন। ৯. শিলাবৃষ্টি হলে ঘরে অবস্থান করুন।

সূত্র : জাগো নিউজ


প্রকাশিত: মে ১৬, ২০২৫ | সময়: ৬:৫০ অপরাহ্ণ | Daily Sunshine