গোমস্তাপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগুনে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারকে সহায়তা করেছে উপজেলা জামায়াত। এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর জহরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ড.মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা। পরে ঈদুল ফিতরের দিন ওই এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারকে ১০ বান্ডিল টিন প্রদান করা হয়।


প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫ | সময়: ৩:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ