প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপি’র

সানশাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপ’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

 

 

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে পৌনে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় প্রতিনিধি দল। দলে আরও রয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

 

 

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত ‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯’ বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আইনটি বাতিল হলে বঙ্গবন্ধু পরিবারের কেউ আর বিশেষ নিরাপত্তা পাবেন না। এ ছাড়াও বৈঠকে গুম-বিরোধী আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন‌ দেয়া হয়েছে।


প্রকাশিত: August 29, 2024 | সময়: 4:43 pm | Daily Sunshine

আরও খবর