সর্বশেষ সংবাদ :

রাজশাহীর কোর্ট চত্বর থেকে আন্দোলনকারী চার জনকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কোর্ট চত্বরের সামনে থেকে চার আন্দোলন-কারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আজ বুধবার (৩১ জুলাই) বিকেল পৌনে তিনটার সময় কোর্ট চত্বরের সামনে থেকে তাদের গ্রেফতার করেন। এরপর তাদের রাজপাড়া থানায় নিয়ে যায় পুলিশ।

 

কোর্ট চত্বরের সামনে চার আন্দোলন-কারী আসার পর পুলিশ তাদের ধরলে তাদের মধ্যে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে আরেকদল পুলিশ তার পিছু করে তাকে আটক করে।

আটকের সময় এক শিক্ষার্থী গণমাধ্যম-কর্মীদের বলেন, সে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী। বাইরের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে তা দেখার জন্য তিনি বের হয়েছিলেন। এ সময় তাকে আটক করে পুলিশ।

 

ওই শিক্ষার্থী পুলিশের কাছে জানতে চেয়ে বলেন, রাস্তায় চলাচল করা কোনো নিষেধ আছে কি না।

 

এদিকে দুপুর সোয়া দুইটার দিকে আট থেকে দশ জনের একটি দল এসে নগরীর মহিষ বাথান কোর্ট চত্বর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের ছত্র ভঙ্গ করতে ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পরিবেশ শান্ত করেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

পুলিশ জানায়, রাজপাড়া থানার ওসির গাড়ি টহলরত অবস্থায় ছিলো। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা  সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

এ ঘটনায় ওসি বলেন, এই ঘটনায় কোন সাধারণ মানুষ ও পুলিশ সদস্য আহত হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।


প্রকাশিত: July 31, 2024 | সময়: 5:00 pm | Daily Sunshine

আরও খবর