সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাগর হোসেন (২৫) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন আব্দুল লতিফ মালিথার কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইজিবাইক চালক সাগর হোসেন পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। গত ২১ এপ্রিল ইজিবাইকসহ নিখোঁজ হয় সাগর হোসেন।
পাকশী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রুহুল আমীন জানান, গত ২১ এপ্রিল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলারমথুরাপুর গ্রাম থেকে ইজিবাইকসহ নিখোঁজ হয় সাগর হোসেন। সেই সময় তার পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি নিখোঁজের ডাইরী করা হয়। ঘটনার ৭ দিন পর রবিবার পাকশী রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি কলাবাগান থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। লাশের মুখোমন্ডল পচে গেছে।
ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাই করে তাকে হত্যা করে ওই কলা বাগানে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। লাশ উদ্ধারের পর বিভিন্ন থানায় খবর দিলে দৌলতপুর থানা থেকে ডিজির বিষয়টি নিশ্চিত করে নিহত সাগরের পরিবারের সদস্যরা এসে লাশের পরিচয় সনাক্ত করে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রুহুল আমীন আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।


প্রকাশিত: April 30, 2024 | সময়: 4:20 am | সুমন শেখ

আরও খবর