, , ।
গণমাধ্যমের বদৌলতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হওয়ায় আগেই ঘর বরাদ্দ পেয়েছিলেন বরিশালের হিজলার কলেজছাত্রী আসপিয়া। এবার যোগদান করলেন ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে ।
দিয়েছেন করোনা পরীক্ষা। রিপোর্ট পাওয়ার পর আসপিয়াকে পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে ।
পুলিশে যোগদান করতে পেরে খুশি আসপিয়া ও তার পরিবার। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণমাধ্যম এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আসপিয়াকে সাহসী উল্লেখ করে তার মতো একজন সহকর্মী পেয়ে খুশি অন্যান্য নিয়োগ প্রাপ্তরা । ভূমিহীনদের চাকুরি পাওয়ার অনিশ্চয়তা দূর করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আসপিয়ার মতো মেধাবী এবং সাহসীদের পুলিশে স্বাগত জানিয়েছে বরিশালের রেঞ্জ ডিআইজি ।
আসপিয়া স্বপ্নের নিয়োগপত্র হাতে পেয়েছিলো গত ২৫ ডিসেম্বর রাতেই। তার আগেই তার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজ শুরু হয় হিজলায়। পূর্ব নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল ১০ টার মধ্যেই বরিশাল জেলা পুলিশ লাইনে হাজির হন ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ পাওয়া আসপিয়াসহ ৭ জন নারী এবং ৪১ জন পুলিশ সদস্য ।
চোখে-মুখে তাদের সবার খুশির ঝিলিক। দেশ সেবার স্বপ্ন দেখছে। প্রথম পদক্ষেপ হিসেবে সকালে বরিশাল জেনারেল হাসপাতালে তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পেলে তাদের পাঠানো হবে ৬ মাসের প্রশিক্ষণে। নতুন নিয়েগপ্রাপ্তদের দুপুরে সংবর্ধনা দেয় জেলা পুলিশ।
৭ স্তরের পরীক্ষায় পঞ্চম হলেও ভূমিহীন হওয়ায় চাকরি থেকে প্রায় বাদ পড়তে যাওয়া আসপিয়া ইসলাম নতুন জীবন পেয়েছেন গণমধ্যমের বদৌলতে। চাকরি এবং ঘর পেয়ে খুশি তিনি ও তার পরিবার। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী, গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি।