সর্বশেষ সংবাদ :

মুক্তিযোদ্ধাকে আ’লীগ নেতার নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাকে নিগৃহীত করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ব্যানারে ডাক বাংলোর সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের দিন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে জাসদ থেকে আওয়ামীলীগে যোগ দেয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুলের বিরুদ্ধে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনুকে মঞ্চে বক্তব্য দেয়ার সময় লাঙ্চিত করার অভিযোগ আনা হয় মানববন্ধন থেকে। প্রায় ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে আতিকুল ইসলাম টুটুলকে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধারা। এসময় শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও বীর বীরাঙ্গণারা একাত্নতা ঘোষণা করেন।
এদিকে ১৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবর্ধণা অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নির্বাচন নিয়ে কিছু একটা বলার সময় সাধারন সম্পাদক চেয়ার থেকে দাঁড়িয়ে মাইক সরিয়ে নেয়ার একটি ভিডিও ও স্থির চিত্র ছড়িয়ে পড়লে এ নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা শুরু হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আতিকুল ইসলাম টুটুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ছড়িয়ে পড়া ভিডিওটির উধৃতি দিয়ে জানান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য করায় তার মাইক বন্ধ করেছেন মাত্র। ঐ অনুষ্ঠানে তাকে লাঞ্ছিত বা অন্য কোন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়নি।


প্রকাশিত: December 20, 2021 | সময়: 5:49 am | সুমন শেখ

আরও খবর