সর্বশেষ সংবাদ :

চাঁ’নবাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে রহনপুর ইউনিয়নের হিরুপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ডালিমের পাঁচ বছর বয়সী ছেলে শিশু হাকিম খেলার ছলে বাড়ির সামনে পুকুরে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
শিশুটির মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রকাশিত: December 14, 2021 | সময়: 5:52 am | সুমন শেখ

আরও খবর