সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন আহ্বান

ভোলাহাট প্রতিনিধি: আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোলাহাট উপজেলা শাখা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলাহাট উপজেলার ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র, প্রার্থী-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও যাচাই-বাছাই প্রতিবেদনসহ নির্ধারিত উপ-কমিটির আহ্বায়কের কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীদের রাজনৈতিক ও সাংগঠনিক অবদান, দলের প্রতি আনুগত্য, ত্যাগ-তিতিক্ষা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে বিজয়ের সম্ভাবনা বিবেচনা করে একটি নিরপেক্ষ মূল্যায়ন ও সুপারিশ প্রতিবেদন তৈরি করা হবে। চূড়ান্ত মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের যথাযথ কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ভোলাহাট উপজেলা বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রার্থী আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই প্রতিবেদন দাখিল উপ-কমিটির আহ্বায়ক মো. আব্দুস সোবহান মাস্টার।
বিজ্ঞপ্তির অনুলিপি জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, উপজেলা বিএনপির সভাপতি, অফিস কপি ও প্রেস ইলেকট্রনিক মিডিয়ায় পাঠানো হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর