, , ।
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোলাহাট পাবলিক ক্লাবের আয়োজনে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেল ২টা ৩০ মিনিটে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে খেলার উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।
টুর্নামেন্ট কমিটির সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবক মাওলানা সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী এবং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২৫ মিনিট করে মোট ৫০ মিনিটের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ভোলাহাট গোপিনাথপুর স্পোর্টস বনাম ফুটানিবাজার স্পোর্টিং ক্লাব। কোন দল গোল দিতে পারেনি। খেলা ড্র হয়। খেলায় আন্তবিভাগের ২৪ টি ফুটবল দল অংশ গ্রহণ করবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।