, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রনজু সরকার (৩৩) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ জয়পুরহাট ক্যাম্প। বৃহ¯পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনজু সরকার জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া গ্রামের মিন্টু সরকারের ছেলে।
শুক্রবার এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহ¯পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় রনজু সরকারের বসতবাড়ি থেকে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অবৈধ পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত রনজু সরকার জয়পুরহাটের একজন শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত রনজু সরকার ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।