, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদ আজ নবান্ন উৎসব ১৪৩৩ পালন করে। এদিন দুপুরে জয়নুল আবেদীন চারুকলা ভবন চত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী পিঠা-পুলির প্রদর্শনী ও সন্ধ্যায় যাত্রাপালা অনুষ্ঠিত হয়।