, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মোবাশ্বের আলী নির্বাচনী প্রচারণায় ‘মর্নিং উইথ মোবাশ্বের’ শীর্ষক ফজর ক্যাম্পেইন করেছেন।
বুধবার ফজরের নামাজের পর নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তালাইমারী বাজার জামে মসজিদ থেকে এ প্রচারণা শুরু হয়। পরে ২৯ নম্বর ওয়ার্ডের জাহাজঘাট এলাকায় গিয়ে কর্মসূচিটি শেষ হয়। কর্মসূচিতে মোবাশ্বের আলীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক ও ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সালাউদ্দিন বাপ্পি, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হযরত আনাস। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নারী শক্তির সহ-মুখ্য সংগঠক উড়শি মাহফিলা ফাতেহা, রাজপাড়া থানা এনসিপির আহ্বায়ক বিলকিস আক্তার, মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব সৈয়দা জাহানারা রুবি, চন্দ্রিমা থানা এনসিপির আহ্বায়ক তাহাজ্জত হোসেন এবং রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেনসহ সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী।
এ সময় মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।