, , ।
স্টাফ রিপোর্টার গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলার মাটিকাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম
থানা সূত্রে , মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর বাজার থেকে জয়নাল আবেদীন জনিকে, রাতে উপজেলার চাপাল এলাকা মাহবুবুর রহমানকে এবং হরিশংকরপুর বাজার থেকে আরিজুলকে গ্রেফতার করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানান।
পুলিশ জানান গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র জনতার উপরে হামলার মামলা থানা ভাঙচুরের অভিযোগ রয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সাইফুল ইসলাম /শামি