সর্বশেষ সংবাদ :

তানোরে শিক্ষাবৃত্তি বাইসাইকেল সেলাইমেশিন ও গাছের চারা বিতরণে ডিসি

স্টাফ রিপোর্টার, তানোর: মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সমাজে ভালো কাজ করতে হবে। তাহলে তোমরা বড় হয়ে কেউ ইউএনও, কেউ ডিসি, কেউ ডাক্তারসহ বিভিন্ন পদে চাকুরী করবে। এ বাংলাদেশকে মনে প্রাণে ভালো বাসবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।
মঙ্গলবার দুপুরে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও উপজেলা হলরুমে শিক্ষাবৃত্তি বাইসাইকে ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষ কর্মসূচির আওতায় তানোর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী ও নৃ-গোষ্ঠীর মহিলাদের মাঝে শিক্ষাবৃত্তি সাইকেল ও সেলাই মেশিন বিতরণ এবং তানোর উপজেলা প্রসাশনের আয়োজনে চাপরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণের পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তানোর সহকারী কমিশনার (ভূমি)শিব শংকর বসাক, তানোর থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান, আনুর মহিলা বিশেষ কর্মকর্তা হাবিবা খাতুন, চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা খাতুন, চাপড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।
বিকালে উপজেলা হল রুম উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন ডিসি। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৮:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর