সর্বশেষ সংবাদ :

ভিক্ষুক আয়েশা পেল নতুন ঘর

হাফিজুর রহমান, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের সহায়তায় থাকার নতুন ঘর পেল বৃদ্ধা ভিক্ষুক আয়েশা বেগম। বৃদ্ধা ভিক্ষুক আয়েশা বেগম সারাদিন ভিক্ষাবৃত্তি শেষে বিভিন্ন লোকের বাসার রান্না ঘর ও গরুর ঘরে রাত্রি যাপন করতেন। পরে অনেক কষ্টে একটি পলিথিনের ঘর নির্মাণ করে জীবন যাপন করছেন এমন খবর পেয়ে নতুন ঘর নির্মাণ করে দেন-ধনবাড়ী উপজেলা প্রশাসন। ঘরটি পেয়ে খুশি ভিক্ষুক আয়েশা বেগম সহ স্থানীয় এলাকাবাসী।
ঘর নির্মাণ কাজ শেষে সোমবার ২৩ নভেম্বর ঘরটি উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এসময় ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা নায়েমা তাবাছুম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, যদুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, পলিথিনের ঘরে কষ্টে জীবন-যাপন করছে ভিক্ষুক আয়েশা বেগম এমন খবর পেয়ে টাঙ্গাইল-১ আসনের মন্ত্রী ফকির মাবুব আনাম স্বপন ফকির এমপির কল্যাণ তহবিল, উপজেলা প্রশাসন, সমাজ সেবা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সহয়তায় ঘরটি নির্মাণ কওের দেয়া হয়।
বৃদ্ধা ভিক্ষুক আয়েশা বেগমম জানান, খুব কষ্টে পলিথিনের ঘরে বসবাস করে আসছিলাম। এমন খবর জানতে পেরে উপজেলা থেকে ঘর করে দিলো এখন শান্তিতে রাত কাটাতে পারবো এতে আমি অনেক খুশি।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৮:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর