, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ১৫নং ওয়ার্ডের প্রবীণ রুকন নাইমুল ইসলামের জানাযায়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাযাতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ও ন্যাশনাাল ডক্টর’স ফোরাম এর উপদেষ্টা এবং রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর ও বাংলাদেশ জামাযাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারী মোঃ ইমাজ উদ্দিন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গত ২২ নভেম্বর (রোববার) আনুমনিক রাত সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। সোমবার বাদ জোহর শালবাগান মসজিদে জানাযার নামাজ শেষে সপুরা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এক শোক বার্তায় নাইমুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।
এই শোক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর ও দলের সেক্রেটারী মোঃ ইমাজ উদ্দিন মন্ডল যৌথ বিবৃতিতে বলেন, মরহুম নাইমুল ইসলাম ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও দায়িত্বশীল ছিলেন। দ্বীনের পথে তাঁর অবদান সংগঠন চিরদিন শ্রদ্ধার সথে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করুন এবং ভূলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকান দান করুন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের এই ক্ষতি সইবার তওফিক ও ধৈর্য দান করুন।